শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

নদ-নদী, খাল বিল পুকুর ও জলাশয় দখল এবং দুষণ মুক্ত করার দাবীতে মানববন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘পদ্মা নদী বাঁচলে রাজশাহী বাঁচবে, পরিবেশ দূষণ থেকে রাজশাহী রক্ষা পাবে’ এ স্লোগানে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটি। বিশ্ব নদী দিবস উপলক্ষে সোমবার বেলা ১০ টা থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে, পদ্মা নদী ছাড়াও রাজশাহী অঞ্চলের ছোট ছোট নদ-নদী, খাল বিল পুকুল জলাশয় দখল ও দুষণ মুক্ত করার দাবি জানানো হয়।

রাজশাহী বাপার সভাপতি জামাত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পদ্মা নদীর বেশীর ভাগ এখন দখল হয়ে গেছে। পদ্মার ভেতরে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বানিজ্যিক স্থাপনা, ক্লাব, বিভিন্ন গোষ্ঠীর অফিস দোকান-পাট। গত এক দশকে রাজশাহী নগরের অসংখ্য পুকুর জলাশয় ভরাট করা হয়েছে। এখন এসব ভরাট অব্যাহত রয়েছে। পুকুর ও নদী খেকোদের বিরুদ্ধে প্রমানসহ প্রশাসনে বার বার আবেদন করা হলেও কার্যকরি কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। ফলে রাতারাতি পুকুর জলাশয় ও নদ নদী দখলে চলে যাচ্ছে। এসব অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়। অন্যথায় আগামীতে নদী ও পুকুর জলাশয় দখলমুক্ত করে পরিবেশ উন্নয়নে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেওয়া হয়।

কর্মসূচিতে অন্যদের মধ্যে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার উপদেষ্টা দেবাশিষ প্রামানিক দেবু, বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, সিনিয়র সাংবাদিক স. ম সাজু, আদিবাসী নেতা সুভাষ চন্দ্র হেমব্রন, নারী নেত্রী ডা. সেলিনা বেগম, কেএম জোবায়েদ হোসেন জিতু, জাহিদ হাসান, ফরহাদ হোসেন রিংকু. সোনিয়া খাতুন ও চাইনা বেগম উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin