বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির নয়া সভাপতি গোলাম সারওয়ার স্বপনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি বোয়ালিয়া থানা কমিটির উদ্যোগে এই ফুল ও ক্রেষ্ট প্রদান করা হয়।

নগরীর মহিষবাথানস্ত সভাপতির নিজ কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফুল ও ক্রেষ্ট প্রদান করার সময় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য ও শাহ্ মখ্দুম থানা কমিটির সভাপতি শেখ সাদি মোহাম্মদ আলী, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন ও অর্থ সচিব আলমগীর হোসেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি বোয়ারিয়া থানা কমিটির সভাপতি ওমর শরিফ, সদস্য সচিব ফুলনাহার মিষ্টি, মতিহার থানা সভাপতি খলিলুর রহমান ও সদস্য সচিব বদিউজ্জামান বাদল।

আরো উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কাশিয়াডাঙ্গা থানা সভাপতি আরিফুল ইসমাম সবুজ, চন্দ্রিমা থানা সভাপতি সাইদুর রহমান ও রাজপাড়া থানা কমিটির সভাপতি ফেরদৌস সরকার মহানগরীর ৬টি থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।

এ সময়ে সভাপতি গোলাম সারওয়ার স্বপন বোয়ালিয়া থানা কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বোয়ালিয়া থানা এলাকা হচ্ছে রাজশাহী মহানগরীর প্রাণ। রাজশাহী মহানগরীসহ রাজশাহী জেলা ও বিভাগের সকল কিন্ডারগার্টেন এর উন্নয়নে তিনি অতিতের ন্যায় কাজ করে যাবেন বলে উল্লেখ করেন।

উল্লেখ্য গত ৩১ মে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে গোলাম সারওয়ার স্বপন সভাপতি ও ইয়াকুব আলী সচিব হিসেবে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin