বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি চন্দ্রিমা থানা শাখার বৃত্তি ও নগদ অর্থ প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির ব্যবস্থাপনায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাজশাহী বিভাগে অংশগ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ৭৩৫৭জন। এর মধ্যে ট্যালেন্টপুলে মোট ৬৯৪ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১২৩৪জন। নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি চন্দ্রিমা থানা শাখা থেকে মোট ৩৬০জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এরমধ্যে মোট বৃত্তি পেয়েছে মোট ৫২জন। ট্যালেন্টপুলে ১৫জন এবং সাধারণ গ্রেটে বৃত্তি পেয়েছে ৩৭জন শিক্ষার্থী।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ভদ্রায় সাইদুর রহমান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি চন্দ্রিমা থানা শাখার উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি গোলাম সারওয়ার স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রিমা থানা শাখার সভাপতি ও সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, শাহ্ মখ্দুম থানার সভাপতি শেখ সাদী মোহাম্মদ আলী ও মতিহার থানা কমিটির সভাপতি খলিলুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতি বছর শিক্ষার্থীদের হাতে একটা সম্মানজনক টাকা প্রদান করা হলেও এবার রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা হওয়ার শুধুমাত্র সোসাইটি থেকে টাকা প্রদান করা হলো। আগামীতে হয়তবা ভাল কিছু করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, সামনের বছর গুলো পরীক্ষার্থীর সংখ্যা যেমন বাড়বে, তেমনি বৃত্তি প্রাপ্তদেন সংখ্যাও বাড়বে বলে আশাব্যক্ত করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin