রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নানা আয়োজনে কালব এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশ সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এসময় কালব এর ভবিষ্যৎ উন্নতি ও সাফল্য কামনা করে কেক কাটা হয়। রোববার সন্ধ্যায় অত্র ক্রেডিট ইউনিয়ন হলরুমে কালব এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক মহরুল আলম, পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আব্দুল কালাম আজাদ ও উপজেলা ব্যবস্থাপক আবুল বাশার, নওহাটা পৌরসভা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ফয়েজ উদ্দিন ও কর্ণহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি নুরুন নবী সহ বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin