বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

নানা আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি’র বুদ্ধিজীবী দিবস পালন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণ করলো রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি। বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন একাডেমির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপরে বেলা সাড়ে ৩টার দিকে অত্র একাডেমির সংগ্রহ শালায় আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য প্রিসিল্লা বিশ^াস শেলি, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সামসন হাঁসদা ও আদিবাসী মুক্তি মোর্চা রাজশাহী জেলা শাখার সভাপতি ও আদিবাসী স্পোটিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভাদু বাস্কে। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু।


রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা ও গবেষণা সহকারী মোহাম্মদ শাজাহানসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ ও শুধিজন। দোয়া পরিচালনা করেন রাফিয়াত হাসান লালন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ দিন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবিদের খুঁজে খুঁজে বের করে এনে হত্যা করেছিলো বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin