বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নানা আয়োজনে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশ সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে রাজশাহীতে উদযাপিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার বিকেলে অতিথিবৃন্দ রাজশাহী মহিলা কলেজের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অত্র কলেজের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করেন নেতাকর্মীবৃন্দ। র‌্যালিকে রাজশাহী মহানগর ও জেলা হতে হাজার হাজর নেতাকর্মী অংশগ্রহন করেন।
তারা র‌্যালি নিয়ে নগরীর মালোপাড়া, সোনাদিঘী ও সাহেববাজার সহ রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক ভূবনমোহন পার্কে এসে শেষ করেন। র‌্যালিতে নেতাকর্মীরা সরকার পতনের নানাবিধ স্লোগান দিতে থাকে। এ সময়ে পুরো শহর মিছিলের নগরীতে পরিণত হয়। রাজশাহী মহানগর ও জেলা থেকে আগত বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্ব স্ব ব্যানার নিয়ে মিছিলে অংশগ্রহন করেন।

রাজশাহী জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ভূবনমোহন পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, সদস্য আমান উল্লাহ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ বাবু।

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপি সদস্য অধ্যাপক বিশ^নাথ সরকার, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহান রিটন, রাজশাহী মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি ও মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি। এছাড়াও রাজশাহী জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের সদস্য ও নেতৃবৃন্দ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এই সরকারের বিদায়ের দিন ঘনিয়ে আসছে। এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের জন্য স্বেচ্ছাসেবক দলকে রাজপথে থাকার আহ্বান জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin