বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নানা আয়োজনে রাজশাহীতে বিশ^ পর্যটনদিবস উদযাপিত

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘পর্যটন শান্তির সোপান’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নানা আয়োজনে রাজশাহীতে বিশ^ পর্যটন দিবস-২০২৪ উদ্যাপিত হয়। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, আগের তুলানায় পর্যটকের সংখ্যা বেড়েছে। পর্যটন স্পটগুলোকে কীভাবে বিশ^মানের পর্যায়ে উন্নীত করা যায় সেদিকে লক্ষ্য রেখে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন একযোগে কাজ করছে।

বাংলাদেশের পর্যটন স্থানগুলোকে বিশ^ পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামীতে দর্শণার্থীর সংখ্যা আরও বাড়বে। পর্যটন স্পটগুলোতে আরও কাজ করার সুযোগ রয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে র‌্যালিতে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার বলেন, এই রাজশাহীতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন সর্বদা সর্বোচ্চ সর্তক। পুলিশ এর বিভিন্ন হটলাইন নম্বরগুলো আছে যদি কোনো পর্যটক সমস্যায় পড়ে তবে সেসকল নম্বরে যোগাযোগ করলে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin