বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নানা আয়োজনে পালিত হলো বিএনপি নেতা শাহীন শওকতের সহধর্মিণীর প্রথম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশ সময় রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আজ পহেলা আগস্ট রাজশাহীতে নানা আয়োজনে পালিত হলো বিএনপি নেত্রী মমতাজ শিরিন দিলরুবা শওকতের প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এর সহধর্মিণী।

রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এবং নর্দান ন্যাশনালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সৌজন্যে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খানী, কবর জিয়ারত ও নগরীর বিভিন্ন স্থানে গরীব, অসহায় ও দু:স্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

কবর জিয়ারত ও খাবার বিতরনের সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন, তানজিমতান টুটুল ও অধ্যাপক সিরাজুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র আহবায়ক প্রফেসর আব্দুল মালেক, জেলা কৃষকদলের আহবায়ক আল সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত।

আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য রেজাউল করিম রঞ্জু, জেলা ছাত্রদলের সাংগঠনিক ফয়সাল সরকার ডিকো ও দামকুড়া থানা কৃষকদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিনুসহ মরহুমার পরিবারের সদস্য, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য মমতাজ শিরিন দিলরুবা ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় মুন্নুজান হলের সাবেক সভাপতি, রংপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও রাজশাহী চেম্বার অফ কমার্স এর সাবেক সদস্য ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বিএনপি’র এই নেত্রী এক বছর পূর্বে এই দিনে পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে।

তিনি ছাত্রজীবন থেকেই শহীদ জিয়া ও জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে জিয়া পরিবারের প্রতি আস্থা রেখে দলীয় কার্যক্রমে নিজেকে যুক্ত রেখেছিলেন। দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মরহুমা দিলরুবা শওকতের অবদান চির স্মরনীয় হয়ে থাকবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin