মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু

নানা আয়োজনে বিএমডিএ’র শাহাদাৎ বার্ষিকী পালন

  • প্রকাশ সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- যথাযথ মর্যাদায় পালন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় রাজশাহী বরেন্দ্র ভবনে ও সকল জোন ও রিজন অফিসে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় দিবসটি। এছাড়া এদিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধান কার্যালয়সহ আওতাধীন স্ব-স্ব দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত করন করা হয়।

বিএমডিএ নির্বাহী পরিচালক আবদুল রশিদ এর নেতৃত্বে দিবসের কর্মসূচিতে রাজশাহী নগরীর সিএনবি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালএ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিএমডিএ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর স্মৃতির উপর ভিডিও স্লাইড প্রদর্শন করা হয়।

এসময় উপস্থিতি ছিলেন- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নির্বাহী পরিচালক আব্দুর রশীদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, বিএমডিএ সচিব শরিফ আহম্মেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, নির্বাহী প্রকৌশলী সমসের আলী, নির্বাহী প্রকৌশলী ( চলতি দায়িত্ব) এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী( চলতি) তোফাজ্জল আলী সরকার, সহকারী প্রকৌশলী সানজিদা খানম মলি।
আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী নাজমুল হুদা, বিএমডিএ ডিপ্লোমা ইন্জিনিয়ার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাহাত পারভেজ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন (দিপু) বঙ্গবন্ধু কৃষিবিদ পারিষদের সভাপতি মুক্তাদিউর রহমান, বিএমডিএ কর্মচারী ইউনিয়ন রাজ-১৫০০ এর সাধারণ সম্পাদক জীবন, বিএমডিএ কর্মচারী লীগ, রাজ-৩০৪২ সিবিএ সভাপতি মেসবাউল হক ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী সহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিএমডিএ জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার পরিজনের রুহের মাগফেরাত কামনা করে বাদ যোহর বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin