বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নানা আয়োজনে রাজশাহীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:“অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ^ বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নানা আয়াজনে রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়। এলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামার চিরিয়াখানা ও উদ্যানের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বর্ন্যাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রধান, কর্মকর্তা-কর্মী ও সাধারণ প্রতিবন্ধী ও আমন্ত্রিত অতিথিদের সমন্বয়ে র‌্যালি নিয়ে তারা পর্যটন মোটেলে যেয়ে শেষ করেন।

র‌্যালি শেষে পর্যটন মোটেলের সভা কক্ষে একশন অন প্রোভারটি, ব্র্যাক ও ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় এবং কল্পনা প্রতিবন্ধী সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ এন্ড চিকিৎসা অনুষদ রাজশাহী বিশ^বিদ্যালয় এর অধ্যক্ষ ডাক্তার নওশাদ আলী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থ, সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ওবায়দুল হক ও ডাক্তার আব্দুস সোবহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, শহর সমাজ সেবা রাজশাহী ইউসিডি মোামিনুল ইসলাম, ব্র্যাক রাজশাহী জেলা সমন্বয়ক সহসিন আলী, ওয়ার্ল্ডভিশন এর এপিসি ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকশন ও উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান মিজানুর রহমান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন করেন ওয়াক ফর লাইফ ঢাকার মামুন হোসেন চৌধুরী।

প্রধান অতিথি বলেন, দেশের সকল মানুষকে সাথে করে নিয়ে জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন। প্রতিবন্ধী জনগণকে তিনি কাছে টেনে নিয়েছেন। প্রতিটি প্রতিবন্ধীকে ভাতা এর আওতায় নিয়ে এসেছেন তিনি। সেইসাথে ভাতা বৃদ্ধি করে দিয়ে তাদের সহায়তা করেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এখন প্রতিবন্ধীকতা আর কোন অভিশাপ নয়। পূর্বেও অভিভাকরা এটা মনে করতেন। দিন পরির্বতন হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিরা নানা ধরনের খেলাধুলায় অংশগ্রহন করছে। শুধু তাই নয় বিদেশের মাটি থেকে বাংলাদেশের সুনাম কুড়িয়ে নিয়ে এসেছিলেন। অতএব প্রতিবন্ধীদের বোঝা না ভেবে সম্পদে পরিণত করার জন্য অভিভাবকদের আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin