রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নানা আয়োজনে রাজশাহীতে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

  • প্রকাশ সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘ শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এই স্লোগান নিয়ে রাজশাহীতে নানা আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্ম বার্ষিকী পালন করা হয়। আজ সোমবার বেলা ১১টা হতে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজনে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের পূর্বে শিল্পকলা একাডেমি চত্বরে অস্থায়ীভাবে নির্মিত শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, জেলা প্রশাসক আব্দুল জলিল, ডিআইজি আব্দুল বাতেন, ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ফুল প্রদান করে। এরপর প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর অতিথিদের নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনের কর্মসূচীর উদ্বোধণ করা হয়।

উদ্বোধন শেষে শিল্পকলা মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ আলী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিন আক্তার রেনী ও রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে পরিচালক এ.কে.এম সরোয়ার জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড, শাহ্ আজম।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চৌধুরী, রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সলাম, রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ে সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ ও রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মন্জুর কাদেরসহ বিভিন্ন সরকারী প্রতষ্ঠিানের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সেমিনারের প্রধান অতিথি, সভাপতি ও উপস্থিত অতিথিবৃন্দ শেখ রাসেলের ছোট্ট জীবনের স্মৃতিচারন করেন। তাঁরা বলেন, শেখ রাসেল ছিলেন সবার ছোট। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাসেলকে অত্যন্ত শ্নেহ ও ভালবাসতেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য ভাইবোন রাসেলকে ভালবাসতেন। তাঁরা আরো বলেন, শেখ রাসেল ছিলেন চঞ্চল প্রকৃতির। তিনি যুদ্ধের বিষয়টি বুঝতেন। বাবার জেলে থাকাটা তার লাগতো না। তিনি সাইকেল চালাতে ভাল বাসতেন।

অতিথিরা বলেন, যার দুনিয়া সম্পর্কে কোন জ্ঞান ছিলোনা। কারো কোন ক্ষতি তিনি করেনি। এমতিনি আর দশটি শিশুর ন্যায় অবুুঝ ছিলেন। এই অবুঝ শিশুকেও ঘাতকেরা গুলি করে হত্যা করেছিলেন। হত্যার পূর্বে ঘাতকেরা তাকে ধরে নিহত বাবা, মা, ভাই, ভাবী, চাচা ও অন্যান্য আত্মীয়দের রক্তাক্ত লাশ দেখায়। এই লাশ দেখে রাসেল চিৎকার করতে থাকেন। আর বলতে থাকেন তাঁকে হাসু আপার নিকট পৌঁছে দিতে।

সে সময়ে বর্তমান প্রধানমন্ত্রী দেশে ছিলেন না বলে জানান তাঁরা। ঘাতকরা রাসেলকে বোন হাসুর (বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নিকট পৌঁছে দেয়ার নাম করে মায়ের লাশের পাশে নির্মমভাবে হত্যা করে। এই নারকীয় হত্যাকাণ্ডের তীব্রনিন্দা জানান তারা। বক্তব্য শেষে শেখ রাসেল নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। আর ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। সেদিনের ঐ হত্যাকাণ্ডে অবুঝ শিশু রাসেলকেও হত্যা করে খুনিরা। সে সময়ে তাঁর বয়স ছিলো মাত্র ১০ বছর ১০ মাস বয়স।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin