রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নানা আয়োজনে রাজশাহী কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

  • প্রকাশ সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৬০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে র‌্যালি, মানববন্ধন ও সেমিনারের আয়োজন করা হয়। আজ রোববার সকাল ১০ টায় কলেজের মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে মনোবিজ্ঞান বিভাগের সামনে থেকে ি র‌্যালি বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এরপর কলেজ মিলনায়তনে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পার্থ সারথি বিশ্বাসের সভাপতিত্বে ‘বৈষম্যপূর্ণ বিশ্বে মানসিক স্বাস্থ্য’- শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতাই কুমার সাহার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদুল হক সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহা. আব্দুল খালেক বলেন, করোনাকালে সাধারণ মানুষজনের পাশাপাশি আমাদের শিক্ষার্থীরাও বিভিন্ন মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। কাউনসিলিং এর ব্যবস্থা করে সবাইকে সম্মিলিতভাবে এই সমস্যার মোকাবেলা করা সম্ভব।
তিনি আরও বলেন, মানসিক রোগ থেকে বাঁচতে আমাদের দরকার প্রয়োজনীয় প্রশিক্ষণ, দক্ষতা ও নিজেদেরকে সমৃদ্ধ করা। এছাড়াও আমরা কাউন্সিলিংয়ের জায়গাটা তৈরি করতে পারি। আমার বিশ্বাস এটা করলে মানসিক যন্ত্রণা থেকে অনেকটা রেহাই পাওয়া সম্ভব।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin