রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নানা আয়োজনে রাজশাহী জেলা প্রশাসনের শোক দিবস পালন

  • প্রকাশ সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচী পালন করে। আজ রোববার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর পরে রাজশাহী রেঞ্জ ডিআইজি, আরএমপি পুলিশ কমিশনার, ডিআইজি, এসপি, রাজশাহী বিআরটিএ, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠার কালচারাল একাডেমি, নেসকো, সমাজসেবা কারাগার, ফারার সার্ভিস, আনসার ভিডিপি, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ রাজশাহীর বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে।

এরপরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে রাজশাহী জেলা প্রশাস আব্দুল জলিল- এর সভাপতিত্বে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড.হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জ ডিআইজ আব্দুল বাতেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল এবং ডা. আব্দুল মান্নান। সুচনা বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহাম্মদ শরিফুল হক।
এছাড়াও অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার কার্যালয়, ডিআইজি অফিস, জেলা প্রশাসন, আরএমপি পুলিশ কমিশনার কার্যালয়, পুলিশ সুপার অফিসসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে জাতির পিতা এবং তাঁর পরিবারের জন্য সবাই বিশেষ দোয়া মোনাজাত করেন। এরপর, রাজশাহী কালেক্টরেট মাঠে বিভাগীয় কমিশনার বকুল বৃক্ষ এবং জেলা প্রশাসক হৈমন্তী বৃক্ষ রোপণ করেন। শেষে জেলা প্রশাসক, রাজশাহী কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন এবং কারাগারে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin