রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নানা আয়োজনে রাজশাহী মহানগর বিএনপি’র বিজয় দিবস পালন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৫৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মাহনগর বিএনপি’র আহবায়ক কমিটি নানা আয়োজনে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস পালন করেন। আজ বৃহস্পতিবার প্রথম প্রহর রাত ১২.১টায় রাজশাহী কলেজ মাঠ প্রাঙ্গনে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এরপর সকাল ৮টায় রাজশাহী মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ে সামনে নেতাকর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও কবতুর উড়িয়ে দিনের কার্যক্রম শুরু করেন।

এদিকে সন্ধ্যার পরে পার্টি অফিসে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেন তারা। দিনব্যাপি কর্মসূচীতে মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, যুগ্ম্ আহবায়ক দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নাল আবেদীন শিবলী।

সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা মিলু, তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফায়সাল সরকার ডিকো, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মীর তারেক, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহারিয়ার আমিন বিপুলসহ রাজশাহী মহনাগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী। সদস্য সচিব মামুন অর রশিদ।

সভায় শহীদদের, মৃত বিএনপি নেতাকর্মী ও মুসলিম ব্যক্তি রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার সুস্থ্যতা কামনাসহ মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin