নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে ও নানা কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহী মহানগর বিএনপি অমর একুশের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতুভাষা দিবস পালন করে। রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি বুধবার একুশের প্রথম প্রহরে রাত ১২.০১টায় রাজশাহী কলেজে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এরপর বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
পুস্পস্তবক ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন-অর-রশিদ, যুগ্ম আহবায়ক শাফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন ও বজলুল হক মন্টু।

আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেনক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
উপস্থিত নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। সেইসাথে বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালুর দাবী জানান। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান কোকো ও শহীদ ভাষা সৈনিক এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীসহ সকল মুসলিম মৃতব্যক্তির আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়া, ছেলে তারেক রহমানসহ অসুস্থ সকল মানুষের সুস্থ্যতা কামনা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।