রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নারী পুলিশকে ধর্ষণের অভিযোগ, পিবিআই’র এসপির বিরুদ্ধে মামলার আবেদন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪৩৯ বার দেখা হয়েছে

 

এস. আর.ডেস্ক: পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি মোকতার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলার আবেদন করেছেন একজন নারী পুলিশ পরিদর্শক। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক কামরুন্নাহারের আদালতে মামলার আবেদনটি করেন তিনি। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় আদেশ পরে দেবে বলে জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালে বাদী ও আসামি দুজনই সুদানে একসঙ্গে কাজ করতেন। সেখানে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৯ সালের ২০ ডিসেম্বর আসামি বাদীর বাসায় গিয়ে বাদীর ব্যবহৃত গাড়ির চাবি চান। বাদী চাবি ইউনিফর্মের পকেট থেকে আনতে গেলে আসামি পেছন থেকে সুযোগ পেয়ে জাপটে ধরে তাকে ধর্ষণ করেন। এরপর ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন আসামি। এর দুই দিন পর ২২ ডিসেম্বর আসামি পুনরায় আগের ঘটনা ভুল বোঝাবুঝির কথা বলে বাদীর বাসায় যান। কিন্তু ওইদিনও বাদীকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনাও কাউকে না জানাতে বাদীকে বলেন। বাদী যদি কাউকে এ ঘটনা জানায় তাহলে ক্ষতি করার হুমকিও দেন তিনি।

অভিযোগে বাদী আরও বলেন, আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগও করেছেন বাদী, যার তদন্ত চলমান রয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin