রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে বিএনপি’র প্রচারপত্র বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪৬২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: জ্বালানী তেল, গ্যাস ও পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে প্রচারপত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ের সামনে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম-সাধারণসম্পাদক ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক আব্দুল কাদের বকুল, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ বলেন, ডিজেল, কেরোসিন, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে প্রতিদিন নিত্যপন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এতে করে খেটে খাওয়া ও সাধারণ জনগণের বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থায় মানুষ অপুষ্টিতে ভূগতে শুরু করেছে। আর এক শ্রেনির মানুষের নিকট অর্থ চলে যাওয়ায় সাধারণ মানুষ আরো বেশী বিপদে পরেছে। তারা বলেন, বিএনপি সরকারের আমলে ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে বড় একটি বাজার করে ভরে যেত। এর পরেও টাকা বাঁচতো। আর এখন সব থেকে ছোট ব্যাগ নিয়ে বাজারে গেলেও ৫০০ টাকায় অর্ধেক ব্যাগ পূর্ন হচ্ছেনা। কারণ বাজারে চাল, ডাল, তেল, শাক-সবজ্বী, মাছ, মাংশ, চিনি, আটা ও ময়দাসহ প্রতিটি পণ্যের অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে।

তারা আরো বলেন, এত কিছুর পরেও বিনা ভোটের এই সরকারের লজ্জা বা অনুশোচনা হচ্ছেনা। প্রতিনিয়ত তারা মিথ্যাচার করে জনগণকে ধোকা দিচ্ছে। উন্নয়নের নামে মিথ্যাচার করছে। আসলে দলের উন্নয়ন এবং দলীয় নেতা ও তাদের ক্যাডারদের উন্নয়ন ছাড়া দেশে আর কোন উন্নয়ন হয়নি বলে তারা বক্তব্যে উল্লেখ করেন। নিত্যপন্যের মূল্য এখনই না কমালে জনগণকে সাথে নিয়ে দেশব্যাপি কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আর এই আন্দোলনের মধ্যে দিয়েই সরকারের পতন ঘটানো হবে বলে হুশিয়ারী দেন নেতৃবৃন্দ। উদ্বোধনী বক্তব্য শেষে নেতাকর্মীরা মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, আরডি মার্কেট, সোনাদিঘী মোড় ও সমবায় মার্কেটসহ বিভিন্ন মার্কেট এবং রাস্তার জনগণের মধ্যে প্রতিবাদ প্রচারপত্র বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin