রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নিত্যপ্রয়োজনীয় পন্যের লাগামহীন উর্ধ্বগতিতে জাতীয়বাদী আইনজীবী ফোরাম রাজশাহী ইউনিটের প্রতিবাদ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাল, ডাল, তেল, গ্যাস ও পানিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী ইউনিট এর আয়োজনে রাস্তায় দাঁড়ান আইনজীবীগণ। মঙ্গলবার সকাল ১০টায় কোর্ট চত্বরে এই প্রতিবাদ সমাবেশে আইনজীবীদের পাশাপাশি কোর্টে সেবা নিতে আসা সাধারণ জনগণ শরীক হোন। রাজশাহী কোর্ট বার ভবনের সামনে তীব্র প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী ইউনিট এর সভাপতি আলহাজ্ব মাইনুল আহসান পান্না।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট রইসুল ইসলাম।

এডভোকেট জ্যোতিউল ইসলাম সাফির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও মহানগর মহিলা দলের আইন বিবষয়ক সম্পাদক এডভোকেট সিফাত জেরিন তুলিসহ আইনজীবী বারি সমিতির অন্যান্য সদস্য, আইনজীবী ও সাধারণ জনগণ।

উপস্থিত আইনজীবীগণ বলেন, এই সরকার বিনা ভোটে ক্ষমতায় বসে জনগণকে তিলে তিলে হত্যা করছে। দেশে এখন নেই আইনের শাসন, নেই ন্যায় বিচার। এগুলো থাকলে দেশের এভাবে নৈরাজ্যর সৃৃষ্টি হতনা। সকল পন্যের মূল্য আকাশ ছোঁয়া হতনা। বর্তমান সরকার প্রধান, তাঁর সঙ্গী, সংসদ সদস্য, আমলা ও আওয়ামী লীগ, অঙঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তাঁরা এই ধরনের দুর্নীতি ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রধান অতিথি বলেন, এই সরকার নির্লজ্যের মত মিথ্যা কথা প্রচার করে যাচ্ছে। সকলের ক্রয় ক্ষমতা বেড়েছে বলে জনগণকে ধোকা দিচ্ছে। ক্রয় ক্ষমতা শুধুমাত্র আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ও এমপি মন্ত্রীদের বেড়েছে। দেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ এখন অতি সমস্যায় আছে। লাগামহীন এই দুর্মূল্যের বাজারে মানুষের দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকা এখন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, ১৯৭৪ সালে শেখ মজিবুর রহমানের সময়ে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিলো। সে সময়ে মানুষ আর কুকুর খাবার নিয়ে কারাকারি করত। কাপড় না পেয়ে নেট দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলো। আওয়ামী লীগের আমলে দেশে দুর্ভিক্ষ হয় উল্লেখ করে তিনি বলেন বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ মজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা সেই সময়ের মত দুর্ভিক্ষ নিয়ে আসছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে দেশের সকল রাজনৈতিক দল ও সকল শ্রেণি পেশার মানুষদের আন্দোলনে নামার আহবান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin