বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

নির্বাচনকে আরো বেশী গ্রহন ও বিশ^াসযোগ্য করতে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: ইসি সচিব

  • প্রকাশ সময় শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র ছাড়া কোন দেশ এগিয়ে যেতে পারেনা। আর গণতন্ত্রের গুরুত্বপূর্ন একটি পার্ট হচ্ছে নির্বাচন। এই নির্বাচনকে গ্রহন ও বিশ^াসযোগ্য করতে প্রযুক্তির ব্যবহার এখন অপরিহার্য হয়ে পড়েছে। এজন্য সরকার প্রযুক্তি দিকে বেশী ধাপিত হচ্ছে। এতে করে নির্বাচন প্রক্রিয়া সহজ ও জবাবদিহিমূলক হচ্ছে বলে শনিবার সকালে নির্বাচন ব্যবস্থাপনায় ব্যবহৃত ‘আরএমএস’ সফটওয়ার ও ‘কপোত’ এ্যাপস এর ব্যবহার সহজীকরণ শীর্ষক দিনব্যাপি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিম এই কথাগুলো বলেন।

তিনি বলেন, সংবিধান ঠিক রাখতে নির্বাচনের আয়োজন করা হয়। প্রযুক্তির ব্যবহারের ফলে সম্প্রতি সকল নির্বাচন অতিতের চেয়ে আরো বেশী সুন্দর ও জবাবদিহিতামূলক হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করায় জনগণ প্রতি দুই ঘন্টা পর পর নির্বাচনের অবস্থা সম্পর্কে জানতে পারছে। এই প্রযুক্তির ব্যবহারকে আরো গতিশীল ও জনগণের নিকট আরো বেশী করে গ্রহন যোগ্য করতে গণমাধ্যম কর্মীদের প্রকৃত তথ্য উপস্থাপন করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি আরো বলেন, জনগণের বিশ^াসের জায়গা আরো দৃঢ় এবং সহজে ভোট প্রদান ও ফলাফল জানানোর লক্ষেই এই ‘আরএমএস’ সফটওয়ার ও ‘কপোত’ এ্যাপস ব্যবহার করা হচ্ছে। এই সফটওয়ার ও এ্যাপস সম্পর্কে ভালোভাবে জানার জন্য উপস্থিত অংশগ্রহনকারীদের পরামর্শ দেন তিনি। কারন আগামী নির্বাচনে যারা নির্বাচনে সঙ্গে সম্পৃক্ত থাকবেন তারা অতি সহজে এটা ব্যবহার করতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশে প্রায় বার কোটির উপরে ভোটার রয়েছে। এই বিশাল ভোটারের ভোট গ্রহন ব্যালটের মাধ্যমে নিতে গেলে অনেক সময় চলে যায়। এমনকি অনেক রাত পর্যন্ত ব্যালট পেপার গুনতে হয়। এজন্য উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এখন ইভিএম ব্যবহার শুরু হয়েছে। এতে ভোটারগণ সহজে ভোট প্রদান করতে পারছেন। সেইসাথে অতিদ্রুত ভোট গণনা সম্ভব হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন একটি দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে নির্বাচন বিশাল ভূমিকা পালন করছে। এই প্রক্রিয়াকে সামান্য লোভ লালসায় ব্যহত না করার জন্য উপস্থিত কর্মকর্তাদের আহ্বান জানান। সেইসাথে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে দেশের সেবা করার জন্য নেতাদের পরামর্শ দেন তিনি। বক্তব্য শেষে কর্মশালার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

সিবিটিইএফ প্রকল্পের আয়োজনে, রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস এর বাস্তবায়নে রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব( প্রশাসন ও অর্থ) ও সিবিটিইএফ প্রকল্পের প্রকল্প পরিচালক মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) তরফদার আক্তার জামীল, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin