বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

নির্বাচনের পূর্বে রাজশাহীর ৮ থানার ওসি’র বদলী

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৩৩৮ থানার ওসিদের একযোগে রদবদল করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজশাহীর ৮টি থানা। রাজশাহীর ৮ থানার মধ্যে মেট্রোপলিটন পুলিশের ৫টি ও জেলা পুলিশের ৩ থানার ওসিদের রদবদল করা হয়। এগুলো হলো- আরএমপি বোয়ালিয়া মডেল থানা, পবা, মহিতার, এয়ারপোর্ট ও কাশিয়াডাঙ্গা এবং জেলা পুলিশের বাগমারা, দুর্গাপুর ও বাঘা থানা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলির তালিকা অনুযায়ী রাজশাহী মেট্রোপলিটনের বোয়ালিয়া মডেল থানার ওসি সোহ্রাওয়ার্দী হোসেনকে পবা থানায় বদলি করা হয়েছে। বোয়ালিয়া থানার নিয়ে আসা হয়েছে নওগাঁর সাপাহার থানার ওসি হুমায়ুন কবীরকে।

অপরদিকে, পবা থানার ওসি মোবারক পারভেজকে মতিহার থানায়, এয়ারপোর্ট থানার ওসি এমরান হোসেনকে কাশিয়াডাঙ্গা থানায়, কাশিয়াডাঙ্গার ওসি মনিরুজ্জামানকে এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে। এছাড়াও মতিহার থানার ওসি রুহুল আমিনকে নওগাঁর মহাদেবপুর থানায় বদলি করা হয়েছে।

অন্যদিকে, জেলার দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হককে পাবনার ভাঙ্গুড়া থানায় বদলি করা হয়েছে। আর পাবনার ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকারকে বাগমারার পদায়ন করা হয়েছে। এছাড়াও বাগমারা থানার ওসি আমিনুল ইসলামকে বাঘা থানায় এবং বাঘা থানার ওসি খায়রুল হককে দুর্গাপুর থানায় বদলি করা হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin