বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নেসকো’র পিচরেট কর্মচারীদের চাকুরীর দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী পিএলসি এর পিচরেট কর্মচারীদের চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নেসকোর ব্যবস্থাপনা পরিচালক। কিন্তু অদ্যবধি কারো চাকুরী তিনি দেননি। তারা রেট ভিত্তিতে ২০-২৫ বছর ধরে মিটার রিডিং এর কাজ করে আসছেন। বর্তমানে স্মার্ট প্রি-প্রেইড মিটার স্থাপনের কাজ এগিয়ে চলছে। এটা সম্পূর্ন বাস্তবায়ন হলে এই সহশ্রাধিক মিটার রিডারগণ বেকার হয়ে পড়বে। কারন তখন গ্রাহকরাই অগ্রিম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করে ব্যবহার করবেন। এমনটাই বলছিলেন পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ রাজশাহী জেলার সভাপতি গোলাম কবীর।

রোববার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মহানগরীর হেতম খাঁ নেসকো প্রধান কার্যালয়ে প্রথমে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে তাদের চাকুরী প্রদানের জন্য নানা ধরেনর স্লোগান দেন। এরপর মূল ভবনের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে সভাপতির বক্তব্যে গোলাম কবীর আরো বলেন, চলতি মাসের ১৫ তারিখ থেকে তারা কর্মবিরতী শুরু করেছেন। এক সপ্তাহ হয়ে গেলেও কর্র্তৃপক্ষ এখনো তাদের নিয়ে কোন আলোচনায় বসেননি। যতদিন আলোচনায় না বসবেন বা সিদ্ধান্ত বাস্তবায়ন না করবেন, ততদিন পর্যন্ত তারা কর্মবিরতী চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের ৫৫টি অফিসের প্রায় এক হাজার দুইশত জন কর্মচারী কর্মবিরতী করছেন। সেইসাথে তারা কর্মহীন হওয়ার আসংখ্যায় জীবন-যাপন করছেন। তিনি বলেন, বাংলাদেশ স্মার্ট দেশে রুপান্তরিত হচ্ছে। এ জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা স্মার্ট দেশ বা স্মার্ট প্রি-প্রেইড মিটারের বিরুদ্ধে নয়। কিন্তু এতগুলো লোককে কর্মহীন না করে বিভিন্ন দপ্তরে সংযুক্ত করে প্রতিটি পরিবারকে বাঁচানোর জন্য সমাবেশ থেকে ব্যবস্থাপনা পরিচালকের প্রতি অনুরোধ করেন তিনি।

এদিকে সমাবেশ শেষে অফিস চত্বরের বাহিরে রাস্তায় নেমে আবারও তারা বিক্ষোভ মিছিল করেন। তারা মহানগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুণরায় কার্যালয়ের ভিতরে যেয়ে শেষ করেন। পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ রাজশাহীর আয়োজনে র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন অত্র পরিষদের সহ-সভাপতি নুরুল ইসলাম ও রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ ও প্রচার সম্পাদক লাল্টুসহ অত্র পরিষদের অন্যান্য নেতা ও সদস্য এবং রাজশাহীতে মিটার রিডিং এর সাথে জড়িত সকল কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin