রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পতিত সরকার বিএনপি’র হাজার হাজার নেতাকর্মীকে খুন ও গুম করেছে: মিনু

  • প্রকাশ সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পতিত সরকারের স্বৈরাচার অবৈধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ পনের বছরের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ দেশের হাজার হাজার নেতাকর্মীকে খুন ও গুম করেছে। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও ফরমায়েশি রায় দিয়ে কারাগারে রেখেছে। বিএনপি’র এমন কোন নেতা নাই যে তার নামে মামলা নাই। শুক্রবার বিকেলে শালবাগানে রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম ও চন্দ্রিমা থানা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।

তিনি বলেন, এই ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী সম্পূর্ন ষড়যন্ত্র করে, রাজনীতি থেকে বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দূরে রাখতে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখেছিলো। তাঁকে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। পতিত সরকারের এমপি,মন্ত্রীরা যখন সামান জ¦র নিয়ে সিঙ্গাপুরসহ বিশ্বের নানা দেশে চিকিৎসা করতে যেতেন, তখন বেগম জিয়াকে দেশের বাহিরে নিয়ে চিকিৎসার আবেদন করলে বাকশালী হায়নারুহী খুনি হাসিনা তা বানচাল করে দিতেন। তিলে তিলে বেগম জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলো হাসিনা সরকার। কিন্তু আল্লাহর বিশেষ রহমতে তিনি এখনো বেঁচে আছেন।

মিনু বলেন, বেগম জিয়া তাঁর সুচিকিৎসার জন্য দীর্ঘ সাত বছর পর কয়েকদিন পূর্বে বড় ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার‌্যান তারেক রহমানের নিকট গেছেন। সেখানে লন্ডনের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তিনি তাঁর সুস্থ্যতা কামনা করেন। সেইসাথে সম্পুর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে আবারও যেন দেশের হাল ধওে জনগণের সেবা করতে সে জন্য তিনি দোয়া করেন। বক্তব্য শেষ বেগম খালেদা জিয়াসহ অসুস্থ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সুস্থ্যতা এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, স্বাধীনার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ মৃত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ মৃত সকল মুসলমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রাজশাহী রাজশাহী মহানগরীর শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক বুলবুল। শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহিন, বুন্নু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, মতিহার থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেবুর রেজা রিপন, সাবেক সাংগঠনি সম্পাদক আনন্দ কুমার মন্ডল,।

এছাড়াও ২০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ১৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল খালেক, ১৭ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বেলাল উদ্দিন, ১০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তাইনেসুর রহমান তোতা, ১৫নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ১৪নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সমপাদক বাবলু ও ১৫নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, শাহ্ মখ্দুম ও চন্দ্রিমা থানা বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের বিভিন্ন পর্য়ায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin