রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পত্নীতলায় সড়ক দূর্ঘটনায় ভ্যানচালক নিহত

  • প্রকাশ সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৬০৫ বার দেখা হয়েছে
Traffic accident.Young man hit by a car

পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় রোববার দুপুর ১২টায় উপজেলা সদর নজিপুরে শহীদ সিদ্দিক প্রতাপ সেতুর উপর সড়ক দূর্ঘটনায় ফরিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যালচালক নিহত হয়েছেন। নিহত ফরিদুল পত্নীতলা গোডাউনপাড়া গ্রামের শ্যামল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফরিদুল নজিপুর বাসস্ট্যান্ড থেকে ভ্যানচালিয়ে পত্নীতলা বাজারের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি নজিপুর আত্রাই নদীর উপর নির্মিত শহীদ সিদ্দিক-প্রতাপ সেতেুর উপর পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর পড়ে গেলে ট্রাকটি ফরিদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফরিদুলের মৃত্যু হয়।

স্থানীয় জনতা ট্রাকের চালক মুকুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ট্রাক চালক মুকুলকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin