রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপি’র এমপিরা

  • প্রকাশ সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৫৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সাত সংসদ সদস্য। শনিবার গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ থেকে একে একে তারা পদত্যাগের বিষয়টি তাদের বক্তব্যে নিশ্চিত করেন।

বিএনপির সাত এমপি হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা।

বক্তব্যে বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘আমি অনির্বাচিত সংসদের নির্বাচিত সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছি।’ ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ বলেন, ‘এই সমাবেশকে সাক্ষী রেখে পদত্যাগ ঘোষণা করেছি।’বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের পদত্যাগে এই সরকারের হয়তো বোধদয় হবে। কিন্তু তাদের পরিবর্তন আসেনি। তারা জনগণের অধিকারকে তোয়াক্কা করে না। তাই এই গণতন্ত্রের জন্য সংসদ থেকে পদত্যাগ করলাম।’

সমাবেশে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ বিদেশে আছেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করে গেছেন। সংরক্ষিত মহিলা আসনের সদস্য রুমিন ফারহানা বলেন, ‘খেলা তো শুরু হয় নাই। আপনারা মামলা-হামলা করে আমাদের দমন করতে পারেন নাই। এখানে মানুষ আর মানুষ। মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখয়েছে।’

এদিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিএনপির সংসদ সদস্যদের কোনও চিঠি তিনি পাননি। তাঁর কাছে কোনও চিঠি আসেনি।’

গোলাপবাগের সমাবেশে বিএনপির সাত জন সংসদ সদস্য পদত্যাগ করেন শনিবারের সমাবেশে। স্পিকার এ প্রসঙ্গে বলেন, ‘কোথায় বলেছেন বলতে পারি না। আজ তো অফিস বন্ধ। আমার কাছে কোনও চিঠি আসেনি।’

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin