নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ জুলাই রাজশাহীতে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এক দফা দাবী আদায় ও রাজশাহীতে মেহনতী মানুষের পদযাত্রা কর্মসূচী সফল করতে বিএনপি রাজশাহী জেলা, অঙ ও সহযোগি সংগঠনে আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার। বৃহস্পতিবার বিকেলে নগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডভোকেট তোফাজ্জল হোসেন তপু।
উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান, আলী হোসেন, গোলাম মোস্তফা মামুন, সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক রোকনুজ্জামান আলম, জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা ও ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেন হোসেন সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।