বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পদযাত্রা সফল করতে রাজশাহীতে বিএনপি’র প্রস্তুতি সভা

  • প্রকাশ সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ১৮ তারিখ বিএনপি কেন্দ্রীয় ঘোষিত ‘দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। এই পদযাত্রা সফল করতে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শনিবার রাতে মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি সদস্য সচিব সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সাবেক এমপি ও রাজশাহী বিএনপি’র সদস্য জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, ওয়ালিউলি হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ বিএপি অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকমীবৃন্দ।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন চলতি মাসের ১৮ তারিখ বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবী বাস্তবায়নের লক্ষে বিএনপি কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী রাজশাহীতে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রা শুরুর পূর্বে রাজশাহী ঐতিহাসিক ভূবনমোহন পার্কে বেলা ৩টায় জমায়েত হবে। সেখান থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও জাতীয়তাবাদে বিশ^াসী সকল শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহন করার অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin