বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ শ্রমিকের লাশ উদ্ধার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে ঘটনাস্থলের কাছাকাছি পদ্মার খানপুর চর সংলগ্ন নদীতে লাশগুলো ভেসে উঠলে এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করেন। মৃতরা হলেন- রাজু আহম্মেদ (২২), সবুজ হোসেন (২০) ফারুক হোসেন (১৯) ও মোহাম্মদ আলী (৩৮)। তারা সবাই চর মাঝারদিয়াড় এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, গত রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পদ্মার মাঝারদিয়াড় এলাকার ১৬ জন শ্রমিক খানপুর চরে কাজ শেষে ডিঙ্গি নৌকায় পদ্মা পাড়ি দিয়ে বাড়িতে ফিরছিলেন। চর মাঝারদিয়াড়ের কাছাকাছি আসলে পদ্মার তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। ১২ জন শ্রমিক সাঁতরে কূলে উঠতে পারলেও ৪ জন শ্রমিক স্রোতে তলিয়ে যায়। স্বজনরা রাতভর নদীতে পাহারা বসিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করেন।

এদিকে সোমবার দিনভর নদীতে তল্লাশি চালায় রাজশাহী ফায়ার সার্ভিসের তিনটি দল। কিন্তু কাউকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিস সন্ধ্যায় উদ্ধার অভিযান শেষ করেন।

পবা উপজেলার হরিপুর ইউপি সদস্য হুমায়ুন কবির জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যায় উদ্ধার অভিযান করে ফিরে গেলেও স্বজনরা নদীতে মরদেহ খুঁজতে থাকেন। পরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রথমে দুইজনের ও মঙ্গলবার রাত ৩টার দিকে খানপুর চর এলাকা থেকে আরও দুজনের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin