রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন ও সহকারী কমিশনার ভূমি অভিজিত সরকার।

উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউআরসি রেহেনা আকতার, সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জোবাইদা খানম ও রোজী খন্দকার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, ইএসডিও সুপারভাইজার খুকু মনি ও আমিনুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, স্কাউটস সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin