বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ মে পবায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিন্দ্বন্দী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকাল চারটায় পবার নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। পবা পিস ফ্যাসিলেটেটর গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান পবা পিস এ্যাম্বাসেডর অধ্যাপক আশরাফুল হক তোতা।
পবা পিএফজির কো-অর্ডিনেটর সোহেল মাহবুব এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রোজেক্ট এর রাজশাহী জেলা সমন্বয়কারী নাজমুল হুদা মিনা। উপস্থিত থেকে জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, চেয়ারম্যান প্রার্থী আ. রশীদ, চেয়ারম্যান প্রার্থী ডেভিড রিচার্ড মুর্মু, ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম, সারোয়ার আলম মানিক, প্রদীপ কুমার সাহা পিংকু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি খাতুন।
এসময় প্রার্থীরা আসন্ন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার অঙ্গিকার করেন। উপস্থিত জনগণও অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সহযোগিতা এবং সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দেয়ার শপথ করেন। অনুষ্ঠানে পবা পিএফজির পিস এ্যাম্বাসেডর, পিএফজির উপদেষ্ঠা, সদস্য এবং পবার বিভিন্ন এলাকার ভোটারগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin