বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় ওয়ার্ল্ড ভিশন’র উপকারভোগীদের মাঝে নগদ অর্থ হস্তান্তর উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা রাজশাহী এপির উদ্যোগে হতদরিদ্র উপকারভোগীদের মাঝে শর্তসাপেক্ষে নগদ অর্থ হস্তান্তর এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন ভিডিসি, শিশু ও যুব ফোরাম এর নেতৃবৃন্দের অংশগ্রহণে এপি কার্যক্রম সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির আয়োজনে ব্র্যাক লানিং সেন্টারে ৩৮০ জন হতদরিদ্র উপকারভোগীদের মাঝে নগদ অর্থ হস্তান্তর অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার সুজন গ্রেগরী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস, শ্যামল মন্ডল, দিবা মার্থা পালমা, গোলাম সারোয়ার, ইফতেখার উদ্দিন আহমেদ ও তুলি বাইন প্রমূখ। উল্লেখ্য এই প্রকল্পের আওতায় উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটিকে ৭৬ জন করে মোট ৩৮০ জন হতদরিদ্র উপকারভোগীদের মাঝে প্রতিজনকে ১৮ হাজার টাকা করে শর্ত সাপেক্ষে নগদ অর্থ প্রদান করা হবে বলে জানা যায়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin