বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন করা হয়। এই কর্মসূচির আওতায় ধানের হাইব্রিড জাতের বীজ তিন হাজার পাঁচ’শ জন কৃষকের মাঝে বিতরন করা হয়। পর্যায়ক্রমে প্রতি জনকে দুই কেজি করে মোট সাত হাজার কেজি বীজ বিতরণ করা হবে। এর মধ্যে রয়েছে সিনজেনটা ১২০৪ ও ১২০৮ জাত, এসিআই শংকর জাত এবং বিএডিসি এসএল৮এইচ জাতের বীজ।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বোরো ধানের বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম।

এসময় উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন দেওয়ান সহ উপজেলার সকল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin