বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের তিনদিন ব্যাপি বাংলা সংগীত প্রশিক্ষণ উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে পবা উপজেলা ঘিপাড়া সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চ প্রাঙ্গনে তিনদিন ব্যাপি ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ের শিক্ষার্থীদের নিয়ে বাংলা সংগীত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। শনিবার সকালে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য শেলি প্রিসিল্লা বিশ^াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এসময়ে প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতীসত্ত্বার প্রাণের মধ্যে রয়েছে সংগীত। যেকোন কাজেই তাদের সংগীত হচ্ছে গুরুত্বপুর্ণ। দেবতাকে সন্তোষ্ট থেকে শুরু করে সকল ধরনের সংস্কৃতিতে রয়েছে গান। এজন্য উপস্থিত সকল শিক্ষার্থীকে তিনি ভালভাবে গান শেখার আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি এই কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন।
ঘিপাড়া সাঁওতাল সম্প্রদায়ের গ্রাম প্রধান ফিলিপ মুর্মুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পরিচালনা কমিটির সদস্য আঞ্জেলুস টুডু ও সংগীত প্রশিক্ষক জামান বাবুল। তিনিদিন ব্যাপি এই সংগীত প্রশিক্ষণ পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহমেদ বিন্দু।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin