বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স

পবায় জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আলোচনা সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার রাজশাহীর উপপরিচালক আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন তিনি ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার, পৌরসভা এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও প্রকল্প পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, সহকারী কমিশনার (ভুমি) অভিজিত সরকার, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সোহেল রানা, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আলহাসান মুঞ্জিল, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী মোরশেদ, হরিয়ান ইউপি চেয়ারম্যান জেবের আলী, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন সাব্বির, বড়গাছী ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসাইন সাগর প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও সচিব, ইউপি সচিব, গণমাধ্যম কর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin