শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পবায় জাতীয় যুব দিবস পালিত

  • প্রকাশ সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে রাজশাহীর পবায় জাতীয় যুব দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। সেইসাথে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, গাছের চারা ও যুব ঋণের চেক এবং পুরষ্কার বিতরণ করা হয়।
বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।
উপজেলা যুব উন্নয়ন অফিসার এম.এম.এন. জহুরুল ইসলাম এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল।
আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা বন ও পরিবেশ কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা রির্সোস সেন্টার ইন্সট্রাক্টর রেহেনা আকতার, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সাইদুল ইসলাম ও উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ যুব সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin