রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় বিএনপি নেতা নাজমুল সরকারের ইন্তেকাল

  • প্রকাশ সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবার নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নাজমুল সরকার বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওহাটা পৌরসভার মহানন্দাখালী গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না—-রাজিউন)। মুত্যকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন তিরি এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা নওহাটা কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মহানন্দাখালী গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুল মান্নাফ মুন্নাফ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পিটার, নওহাটা পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরিফুর রহমান শরীফসহ আত্মীয়-স্বজন ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জানাযা পুর্ব বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন বলেন, তিনি একজন সজ্জন, সহজ-সরল ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী ছিলেন। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও জানান তাঁরা। তিনি আরো বলেন, ‘আলহাজ্ব নাজমুল সরকার ছিলেন বিএনপির একজন পরীক্ষিত কর্মী। দলের কঠিন সময়েও তিনি নিষ্ঠা ও সাহসের সঙ্গে পাশে ছিলেন।

তাঁর মৃত্যুতে বিএনপি একজন বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধাকে হারালেন। তাঁর মতো সজ্জন ও নিবেদিত মানুষ সমাজে খুব বেশি দেখা যায় না। তাঁর শূন্যতা পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের জন্য সহজে পূরণ হওয়ার নয়। তিনি তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।’

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin