রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় মিনি হাতবার ফুটবল টুর্নামেন্টে ভালাম তরুণ সংঘ চ্যাম্পিয়ন

  • প্রকাশ সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের স্মরনে মিনি হাতবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ভালাম তরুন সংঘ কাঁঠালপাড়া তরুণ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ এডভোকেট শফিকুল হক মিলন।

পারিলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম ও সদস্য সচিব মকলেছুর রহমান (রেন্টু), সারাংপুর দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান, পারিলা ইউনিয়ন ৩নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল হক, পারিলা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও সারাংপুর যুব সংঘের সভাপতি মুস্তাকিন।

সারাংপুর যুব সংঘের আয়োজনে টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন সারাংপুর যুব সংঘের সহ-সভাপতি মিনারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অর্থ-সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক রাকিব হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক শাজাহান খান তোতা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পবা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুইট ও পারিলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য মাহাবুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin