নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার তেঁতুলিয়াডাংগা বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মমতাজুল ইসলাম এর দাফন সম্পন্ন হয়েছে। মমতাজুল ইসলাম পবা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক নির্বাহী সদস্য ছিলেন। তিনি বুধবার আনুমানিক রাত ১০টার দিকে অসুস্থজনিত কারনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তোকল করেন (ইন্না——রাজিউন)। মৃতুকালে তাঁর বসয়স হয়েছিলো ৪০ বছর। তিনি দুই মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও বহুগুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ যোহর মরহুমের জানাযার নামাজ বিলনেপালপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি সদস্য রমজান আলী, পবা থানা বিএনপি’’র সদস্য সুলতান আহমেদ, দর্শন পাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য,সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলী, পবা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, থানা ছাত্রদলের সদস্য সচিব হাফিজ ও দর্শন পাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আরিফুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।
শোক
রাজশাহীর পবার তেঁতুলিয়াডাংগা বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মমতাজুল ইসলামের মুত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, পবা থানা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু ও যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও আলমগীর।
মিলন বলেন, মমতাজুল একজন ভাল শিক্ষক ও ভাল মানুষ ছিলেন। তিনি দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর অকাল মৃত্যুদে দল একজন একনিষ্ঠ কর্মী হারলো। তিনি আবারও মরহুমের রুহের মাগফিরাত ও শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।