শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পবায় সার্বজনীন পেনশন স্কিম গ্রহনে ব্যাপক সাড়া

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করেছে সরকার। তারই ধারাবাহিকতায় সরকারের সার্বজনীন পেনশন স্কিম গ্রহনে রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলার বিভিন্ন দপ্তরের সহযোগিতায় বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন অনেকেই এসে এ সম্পর্কে তথ্য জানতে চাওয়ার পাশাপাশি খোঁজ খবর নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) গ্রহন করছেন।

সাধারণ মানুষ লেনদেনে এখন অনেক সচেতন। সরকার ঘোষিত সার্বজনীন পেনশন স্কিম গ্রহনে মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী, শিক্ষক, ইমাম, সাংবাদিক, শ্রমিক, কৃষক, রিকশাচালক, দিনমজুর ও বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষ পেনশন স্কিম গ্রহণ করছে। খুব সহজে অনলাইনে কম্পিউটার ও বিকাশের দোকান, ব্যাংক, ডিজিটাল সেন্টার, উপজেলা আইসিটি অফিস, পোস্ট অফিস এর মাধ্যমে সহজেই হিসাব খোলা যায় এবং বিভিন্ন ব্যাংক, বিকাশ ী নগদ সহ অনলাইনে টাকা পেমেন্ট করা যায়। কোন সমস্যায় পড়তে হয় না।

পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের ঝুজকাই (বাথানপাড়া) গ্রামের বাসিন্দা শম্পা বেগম বলেন, তিনি সমতা স্কিম গ্রহন করেছেন। প্রতি মাসে পাঁচ’শ টাকা জমা করবেন। জীবনের শেষ সময় কাজে লাগবে। এটি সরকারের একটি ভাল উদ্যোগ বলে তিনি মনে করেন। যার যার অবস্থান থেকে ভবিষ্যতের জন্য সকলের এই স্কিম গ্রহন করা উচিত।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, সার্বজনীন পেনশন স্কিম একটি জাতীয় প্রকল্প। পেনশন স্কিম গ্রহনে উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম অব্যাহত রয়েছে। ৪ টি স্কিমে অংশগ্রহণকারীদের অনলাইনে রেজিস্ট্রেশন সেবা দিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। খুব সহজেই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ডেবিট/ক্রেডিট কার্ড ও ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করা যাবে। সাধারণ মানুষের মাঝে এটা নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি। জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট িি.িঁঢ়বহংরড়হ.মড়া.নফ চালু আছে। এখানে অনলাইনে হিসাব খোলা এবং দেখা যাবে। এসময় তিনি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে সার্বজনীন পেনশন স্কিম গ্রহনের জন্য উদাত্ত আহ্বান জানান।

সূত্র মতে, সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণকারী নাগরিকদের জন্য আজীবন পেনশন সুবিধা নিশ্চিত করার জন্য সার্বজনীন পেনশন প্রকল্পের অধীনে ছয়টি পরিকল্পিত প্যাকেজের মধ্যে প্রগতি, সুরক্ষা, সমতা এবং প্রবাসী নামে চারটি প্যাকেজ প্রাথমিকভাবে চালু করা হয়েছে। স্কিমের আওতায়- প্রগতি প্যাকেজ বেসরকারি চাকরিজীবীদের জন্য, সুরক্ষা স্ব-কর্মসংস্থান ব্যক্তিদের জন্য, নিন্ম-আয়ের লোকদের জন্য সমতা এবং প্রবাসী বাংলাদেশীদের জন্য প্রবাসী প্যাকেজ গঠন করা হয়েছে। আর বাকি দুটি প্যাকেজ পরে চালু করা হবে।

আরো জানা যায় ১৮ বছরের বেশি বয়সের যেকোনো নাগরিক ৬০ বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত স্কিম গ্রহণকৃত টাকা পরিশোধ করে অবসর জীবনের সময় পেনশন সুবিধা পেতে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন। স্কিম গ্রহণকৃত টাকা পরিশোধের পর তিনি মারা গেলে তার নমিনি বা উত্তরাধিকারী পেনশন পাবেন ১৫ বছর। এছাড়াও নমিনি চাইলে স্কিম গ্রহণকারীর মৃত্যু সনদ প্রদানপূর্বক তার জমাকৃত টাকা যাবতীয় সুবিধা ও লভ্যাংশসহ উত্তোলন করতে পারবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin