নিজস্ব প্রতিবেদক: দিন যতই এগিয়ে আসছে প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণার প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। এক কথায় বলা যায় জমে উঠেছে রাজশাহীর পবা উপজেলা নির্বাচন। আগামী ২৯মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাতদিন নাওয়া খাওয়া বাদ দিয়ে প্রার্থী ও কর্মী-সমর্থকরা প্রচারনা ও ভোট প্রার্থনা করে যাচ্ছেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান।
তিনি নিজে এবং কর্মী সমর্থক নিয়ে দিনব্যাপি গণসংযোগ করেন নওহাটা পৌরসভার বিভিন্ন এলাকা, বায়া বাজার, হরিপুর ইউনিয়েনের বিভিন্ন পাড়া বাজার এলাকা, গহমাবোনা, হলদিবোনা, বড়গাছী, পানিসাইল (চিটের মোড়)সহ অত্র উপজেলার বিভিন্ন এলাকা। এছাড়াও অএ এলাকা সমুহে মোটরসাইকেল প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন ও কেন্দ্র কমিটির প্রতিনিধিদের সাথে নির্বাচনী পথসভা করা হয়। এসময় তিনিসহ সবাই দলমত নির্বিশেষে মোটরসাইকেল প্রতিকে সকলের নিকট ভোট প্রার্থনা করেন।
উপস্থিত ছিলেন নওহাটা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সাবেক উপাধাক্ষ্য আলাউদ্দিন, সাবেক উপাধাক্ষ্য আক্কাস আলী প্রাং, বেতার শিল্পী সেলিম জাহাঙ্গীর, কামার উল্লাহ সরকার, সীমা, বড়গাছী ইউনিয়নের সাবেক আওয়ামী নেতা আব্দুল জব্বার, বাচ্চু, আলমগীর হোসেন ও নওসাদ আলী, সাইফুল ইসলাম, নওহাটা পৌরসভা কৃষক লীগ সভাপতি শাফিকুল ইসলাম শাফি, ৫ নং সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগনেতা মতিউর রহমান মতি, আব্দুল করিম, তাফসিরুল ইসলাম, কৃষক লীগনেতা আলমগীর হোসেন, ওবায়দুর রহমান সোহাগ, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি সুজন কবির, বড়গাছী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল পারভেজ সবুজ, কৃষক লীগ, ছাত্রলীগ ও সহসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। এছাড়াও স্ব স্ব এলাকার নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নর জবাবে ওয়াজেদ আলী খান বলেন, ভোটের আর মাত্র পাঁচদিন বাকী। ২৯তারিখ ভোট। এই নির্বাচন নিয়ে প্রতিদন্দি প্রার্থীরা নানাভাবে তাঁকে এবং তাঁর কর্মী সমর্থকদেও বাধা প্রদান ও পোষ্টার ও ফেস্টুন ছিঁঢ়ে ফেলছে। সেইসাথে হুমকী-ধামকীতো দিয়েই যাচ্ছে তারা। এতেও কোন লাভ হবেনা উল্লেখ করে তিনি বলেন,জনগণ জেগে উঠেছে। তারা মোটর সাইকেল প্রতিকে ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ভোটারগণও শুধু দিনক্ষণ গুনছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। পবা উপজেলায় যেন ছেলেদের পাশাপাশি মেয়েরাও যেন এগিয়ে যায় তারজন্য সর্বাত্বক সহযোগিতা তিনি করবেন। আর এই সকল সহযোগিতা করতে চেয়ারম্যান হিসেবে মোটর সাইকেল প্রতিকে তিনি ভোট প্রার্থনা করেন। সেইসাথে কারো অযাচিত কথা বা প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তিনি।