বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

পবার দর্শনপাড়ায় মিলন মেলা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “আস্থা থাকুক বন্ধুতায়, নবীন, প্রবীণ ও সর্তীর্থদের সমন্বয়ে” এই স্লোগানকে সামনে রেখে ষষ্ঠবারের মত অনুষ্ঠিত হয় মিলন মেলা। রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের তেঁতুলিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মিলন মেলা উদযাপন কমিটির আয়োজনে মিলন মেলা উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। শেষে মধ্যন্থ ভোজনের মধ্যে দিয়ে কর্মসূচী শেষ হয়।

মুল অনুষ্ঠান শুরুর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। আলোচনা শেষে সদস্যবৃন্দরা সকলে মিলে বর্নাঢ্য র‌্যালি বের করেন। অত্র বিদ্যালয় মাঠ হতে র‌্যালি নিয়ে তারা দর্শনপাড়ার মরমড়িয়া বাজার প্রদক্ষিণ করে পুণরায় স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপরোক্ত কর্মসূচীগুলো অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন অত্র কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন শাহাদত হোসেন সরকার। উপস্থিত ছিলেন অত্র কমিটির সদস্য অধ্যক্ষ গোলাম মাসুদ, রফিকুল ইসলাম, আব্দুস সালাম মাস্টার, শহিদুল ইসলাম সরকার, নুরুল ইসলাম, প্রভাষক আনায়ারুল ইসলাম, রফিকুল ইসলাম, মোরশেদ আলী, আমিনুল ইসলাম মাস্টার, মোকলেসুর রহমান মাস্টার, বাবুল আকতার মাস্টার, আর্মি সার্জেন্ট মুক্তার আলী ও রেজাউল করিম, তোফাজ্জল হোসেন, আব্দুল খালেক মাস্টার, আজাবর রহমান, রফিকুল ইসলাম, লুৎফর রহমান, হুমায়ুন কবির ও গোলাম মুর্তজাসহ অত্র কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin