রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবার পাইকপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মিন্টু একাদশ

  • প্রকাশ সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার নওহাটা পৌরসভার পাইকপাড়া গ্রামে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে ইউসুফ একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মিন্টু একাদশ। শুক্রবার সন্ধ্যায় সিন্দুর কুসুম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতি পবা উপজেলার সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ইউসুফ আলী, মুন ইলেকট্রিক এর সত্ত্বাধিকারী মিন্টু শেখ, সরকার এন্টার প্রাইজের স্বত্বাধিকারী রবিউল সরকার, ম্যাংগো লাভার এর স্বত্বাধিকারী মুরাদ পারভেজ, রাজশাহী আম ওয়ালার স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম রাহুল, মিজান ট্রেডার্সের স্বত্বাধিকারী মিজানুর রহমান ও পবা উপজেলার সহকারী দলিল লেখক মিলন রানা।

এসময় বক্তারা বলেন, তরুণদের এই ধরনের আয়োজন খেলাধুলার প্রতি তাদের আরও বেশি অনুপ্রাণিত করবে। এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ তরুণ সমাজকে মাদকাসক্ত ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখবে। তাই আগামীতে আরও বড় করে আয়োজন করতে চান তারা। উল্লেখ্য, সিন্দুর কুসুম্বী পাইকপাড়া সকাল-সন্ধ্যা স্পোর্টিং ক্লাব আয়োজিত দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin