বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবার হড়গ্রাম ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতির কবর জিয়ারত

  • প্রকাশ সময় শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাবেক মেম্বর জাহাঙ্গীর আলাম এর কবর জিয়ারত ও তার জন্য দোয়া হয়। শুক্রবার বিকেলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন মরহুমের বাড়িতে যান এবং তাঁর পরিবারের সাথে বেশ কিছু সময় কাটান। সেইসাথে পরিবারের পাশে থাকার অঙ্গিকার করেন। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে মিলন বলেন, মরহুম জাহাঙ্গীর আলম একজন একনিষ্ট বিএনপি কর্মী ছিলেন। শত বাধা শত নির্যাতন সহ্য করেও এই সময়ে তিনি বিএনপি’র হাল ধরে ছিলেন। তাঁর মৃত্যুতে হরগ্রাম ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির অনেক ক্ষতি স্বাধন হলো। তিনি এই ত্যাগি নেতার রুহের মাগফিরাত ও শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেনা জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়কজ এনামুল হক কনক, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল, জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ, যুবদল নেতা আলাউদিদ্ন, রাজু আহম্মেদ, সোহেল, পবা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আকতারুজ্জামান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম অহ্বায়ক আশরাফ ও সুমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin