মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

পবার হরিপুরে উপজেলা বিএনপি’র আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এডভোকেট কবীর হোসেন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেল ৪টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী পবা উপজেলা বিএনপি’র আয়োজনে হরিপুর মোড় বিএনপি দলীয় কার্যালয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দীন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ রাজশাহী মহানগর তাঁতীদলের সভাপতি মোশারফ হোসেন কাজল, রাজশাহী জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এম মুঈদ খান, রাজশাহী মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক মিলন শেখ, রাজশাহী মহানগর কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম আশরাফ, রাজশাহী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আলী, মহানগর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেকাত, পবা উপজেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি লিটন শেখ,পবা উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন,যুগ্ম আহ্বায়ক সোহেল, গোদাগাড়ী উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আজিজ, যুগ্ম আহ্বায়ক বিপ্লব, হরিপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, হরিপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শামীম হোসেন, বিএনপি নেতা আজিজুল হক, মোজাম্মেল হোসেন, দামকুড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি ও পবা উপজেলা তাঁতী দলের সদস্য ও হরিপুর ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান সুমন, হরিপুর ইউনিয়ন তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন ও দর্শনপাড়া ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক আক্কাস আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিবৃন্দ এডভোকেট কবীর হোসেন এর কর্মময়জীবনের উপরে আলোকপাত করেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দেয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin