নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পবা উপজেলার উদ্যোগে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে শনিবার হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা, ফরম বিতরন করা হয। সেইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয়। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কায়েম উদ্দিন দুলাল। প্রধান বক্তা পবা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান আহমদ। পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা সঞ্চালনা করেন সদস্য সচিব মিনারুল ইসলাম।
কর্মসূচীর উদ্বোধন করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাইসুল ইসলাম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদললের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, প্রচার সম্পাদক সোহেল রানা হিটলার, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রিপন, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, কামরুজ্জামান কামরু, সোহেল রানা, রাজু আহমেদ।
এছাড়াও পবা উপজেলা ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যথাক্রমে রবিউল ইসলাম, বাবু আহমেদ, ফয়সাল আহমেদ, হাসিবুল হাসান, আমিনুল ইসলাম মাইনুল, সাদ্দাম হোসেন, নজরুল ইসলাম বাবু, নুর মোহাম্মদ শেখ,নকির হোসেন, হাসান আলী, সুমন, জামিল, আব্দুল্লা আল মামুন, গোলাম রসুল, সিরাজুল, রনি, আরো ও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম রবি সদস্য পবা উপজেলা যুবদল, সাকিব হাসান রকি যুবনেতা পবা উপজেলা।