মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

পবার হরিপুর ও দামকুড়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পূনর্মিলনী

  • প্রকাশ সময় শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১০৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলার হরিপুর ও দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৫টায় হরিপুর বাজারের অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কাইয়ুম উদ্দিন দুলাল। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট .শফিকুল হক মিলন। হরিপুর ইউনিয়সেনর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নজু ও আলমগীর হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান আহম্মেদ, সাবেক যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম, সোহেল রানা, আক্তারুজ্জামান, রাজু আহম্মেদ, ইব্রাহিম তানসিন, শরিফুল ইসলাম, মাজদার রহমান, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সোহেল রানা হিটলার, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন আক্তারুজ্জামান, পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের আহবায়ক রনি আহম্মেদ, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, হাসান আলী, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফসহ হরিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।

এছাড়াও পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন বিএনপি আয়োজনে বিকেল ৬টায় অনুষ্ঠিত পুনর্মিলনীতে দামকুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল হক কনকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শাজাহান আলী, আব্দুর রাজ্জাক, দামকুড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নওশাদ আলী,পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নজু,আলমগীর হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে মিলন দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার হাসিনা সরকার পতনের আন্দোলনে সকলকে প্রস্তুত থাকার আহবান জানান। তিনি বলেন দেশে এখন হাহাকার চলছে। লাগামহীন দ্রব্যমূল্যের উদ্বর্ধগতির কারণে ১৯৭৪ সালের ন্যায় দুর্ভিক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হতে হবে। ভোট চুরির নির্বাচন এদেশে আর হতে দেওয়া হবে না। গুম খুন,দুর্নীতি সহ সকল অপকর্মের জন্য হাসিনার বিচার করা হবে। কোনভাবেই দেশত্যাগ করতে দেওয়া হবে না।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin