রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবার হরিয়ানে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাচ্চুর মোটর সাইকেল শো-ডাউন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৩২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রায় ১৪ বছর পরে নির্বাচন হতে যাচ্ছে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের। আসন্ন এই নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মফিদুল ইসলাম বাচ্চুর বিশাল এক নির্বাচনী মোটরসাইকেল শো ডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে প্রায় আটশত মোটর সাইকেল নিয়ে হরিয়ান ইউনিয়নের চিনিকল মাঠ থেকে কু-খন্ডি, খাঁ-পাড়া, কাসিয়ারপাড়া, আশরাফের মোড়, রনহাট, কিসমত কুখন্ডি নলখোলা, হরিয়ান, সোনারপাড়া, উত্তরপাড়া ও জাইগিরপাড়াসহ বিভিন্ন গ্রাম ও রাস্তা প্রদক্ষিণ করেন তারা।
পরে আশরাফের মোড়ে পথসভা করেন চেয়ারম্যান প্রার্থী। পথসভায় তিনি বলেন, তিনি এই ইউনিয়নের সন্তান। অত্র ইউনিয়নবাসীর পাশে সর্বাদা তিনি ছিলেন, আছেন এবং থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্বপালন করেছেন। এবার ইউনিয়নের ভোটারদের প্রত্যাশায় আবারো চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ও লোকজনের যেভাবে সাড়া পাচ্ছেন তাতে নির্বাচনে তিনি আবারও বিজয়ী হবেন বলে আশাব্যাক্ত করেন।
এদিকে র‌্যালি অংশগ্রহনকারী কর্মী সমর্থক ও ভোটারগণ বলেন, বাচ্চু একজন জনপ্রিয় ও যোগ্য নেতা। তাঁর দ্বারা অত্র ইউনিয়নের জনগণ কখনো প্রতারিত হবেন না। কারন তিনি সর্বাদা জনগণকে নিয়ে ভাবেন। এজন্য আসন্ন ইউপি নির্বাচনে কোন প্রকার ভূল না করে আবারও বাচ্চুকে ভোট দিয়ে বিজয়ী করতে ভোটারদের প্রতি অনুরোধ করেন। সেইসাথে র‌্যালিতে বাচ্চুর পক্ষে প্রচারণামূলক নানা ধরনের স্লোগান দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের খাঁ-পাড়ার আব্দুর রাজ্জাক, মুঞ্জুর রহমান, কাসিয়ারপাড়ার নয়ন আহমেদ, ইয়াসিন আলী, শুভ রহমান, রিশান আহমেদ, ফয়সাল হোসেন, হৃদয় আলী, মাজদার রহমান, আশরাফের মোড়ের রেজাউল করিম, কাউসার আলী, কু-খন্ডির সোলেমান, আব্দুল হাতেম আলী, রনহাটের রিপন আলী, কিসমত কুখন্ডির জাহাঙ্গীর, নলখোলার শিশির, সোহেল রানা, রনি ইসলাম, জাকির হোসেন, হরিয়ানের রাজু আহমেদ, রাসেল, জহির হোসেন, সাইদুর রহমান, মিঠু, সোনারপাড়ার রিয়াজুল ইসলাম, মকলেস, উত্তরপাড়ার মেরাজ আলী, রনি ইসলাম, মোতাহার হোসেন, রাসেল রানা, আবু সাদেক, জাইগিরপাড়ার আবু তাহের, হাসিবুল হাসান শান্ত, সাগর, পলাশ, লিটন ও নুর আলমসহ আরো অনেক নেতাকর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin