বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবার হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল

  • প্রকাশ সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বাদ আসর হুজরীপাড়া বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক মরহুম সেলিম রেজা বাচ্চু ও মৃত্যবরণকারী সকল নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোতাহার হোসেনের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শাহজাহান চেয়ারম্যান ও অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড ও ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কাজিম উদ্দিন। এছাড়াও দর্শনপাড়া বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ সহ রাজশাহী জেলা ও পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি বলেন, বিএনপি এই অবৈধ ও স্বৈরাচার সরকারের পাতানো ও ডামি নির্বাচনে অংশ না নিয়ে সব থেকে ভাল কাজ করেছে। বর্তমানে ৯০ভাগ মানুষ এখন বিএনপি’র পক্ষে কথা বলে। তার প্রমান গত ৭ জানুয়ারীর নির্বাচন। এই ডামি নির্বাচনে ৫ভাগ মানুষও ভোট দিতে যায়নি। এমনকি আওয়ামীলীগের লোকজনও ভোট দিতে যায়নি। কারন তারাও জানে এই জালিম সরকারের প্রধান দেশে একটি হাস্যকর নির্বাচন করছে। যার স্বীকৃতি বিশে^র হাতেগোনা দুই একটি দেশ ছাড়া আর কেউ দেবেনা।

তিনি আরো বলেন, দেশে এখন আর কেউ ভোট দিতে পারেনা। কারন ভোটদেন একজন। যিনি ডামি সরকারের ডামি প্রধানমন্ত্রী। তিনি বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের হতাশা না হয়ে পুরোদমে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বিজয় অতি সন্নিকটে উল্লেখ সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরকার পতনের চলমান আন্দোলনে সক্রিয় অংশগ্রহন করার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অসুস্থ সকল বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সকল অসুস্থ ব্যক্তিদের সুস্থ্যতা এবং পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল মৃত ও নিহত নেতাকর্মীসহ সকল মুসলমান মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে সবাই মিলে ইফতার করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin