নিজস্ব প্রতিবেদক: নিত্যপন্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী সফলভাবে পালনের উদ্দেশ্যে রাজশাহী পবা উপজেলার হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে দারুশা বাজার বিএনপি অফিসে এই আলোচনা সভা হয়।
সেইসাথে অসুস্থ্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানসহ অসুস্থ্য নেতৃবৃন্দ যেমন পবা উপজেলা বিএনপি’র আহবায়ক সেলিম রেজা বাচ্চু, পবা উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি নবাব আলী, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, হুজরীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলাম ও সুরমান আলীর সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। এছাড়া সকালের দিক পবা উপজেলা বিএনপি’র সদস্য ও বড়গাছি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সাবেক ইউপি আলহাজ্ব জেকের আলীর নতুন বাস ভবনে ওঠা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়ায় পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এ্যাড শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ মকবুল হোসেন, সদস্য আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্বল, হুজরীপাড়া বিএনপি’র আহবায়ক আবু কালাম ও সদস্য সচিব মোতাহার হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহম্মেদ ও মোজাফফর হোসেন মুকুল।
এছজাড়াও পবা উপজেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক তারেক হোসেন মধু, সাবেক যুগ্ম আহবায়ক মাজদার রহমান, শাহমখদুম থানা যুবদলের যুগ্ম আহবায়ক শ্যামল শেখ, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান, বড়গাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুম, শাহমখদুম থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান ডলার, হুজরীপাড়া ইউনিয়ন ছাত্রদলের রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহম্মেদ রায়হানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।