রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবার হড়গ্রাম ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৬০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার সবসার উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল জাতীয় ও স্থানীয় মরহুম নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আশু রোগ মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ সকল তৃনমুল নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনা এবং নিদর্লীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আনারুল ইসলাম। হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহিন রেজা সান্নান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র আহবায়ক, রাজশাহী জেলা বিএনপি’রর সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুস সালাম ও পবা উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা ও শফিকুল ইসলাম ও সদস্য মোজাফফর হোসেন মুকুল, যুবনেতা শফিকুল,মিলন, আজাদ ও মকসেদ, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান, রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও হড়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলামমসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ এবং সাধারণ জনগণ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী সংসদ নির্বাচনসহ সকল ধরনের নির্বাচন নির্দলীয় সরকারের অধিনে ছাড়া কোন নির্বাচন করতে দেয়া হবেনা। এই সরকার যতই পাঁয়তারা করুক না কেন জনগণ এবার তা মেনে নেবেনা। তিনি বলেন প্রতিটি পণ্যের লাগামহীন উর্ধ্বগতির ফলে আজ দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। শুদু তাই নয় মিথ্যা মামলা ও অত্যাচরে অতিষ্ট হয়ে পড়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আন্দোলনের কোন বিকল্প নাই। ঈদ-উল ফিতরের পর থেকে এই ফ্যাসিস্ট সরকারের পতনের কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে রাজপথে নামার আহবান জানান মিলন। বক্তব্য শেষে দেশ জাতি এবং মসুলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin