রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় উপজেলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে পবা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়।

এর আগে পবা উপজেলা পরিষদ চত্বর থেকে এক বনার্ঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপস্থিত অতিথি বৃন্দ উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার স্টল পরিদর্শন করেন। তিন দিন ব্যাপী (২৪ মার্চ হতে ২৬ মার্চ) এই কৃষি প্রযুক্তি মেলায় ১৫ টি স্টল স্থান পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। স্বাগত বক্তব্য রাখেন, পবা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন,সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা আবুল কালাম আজাদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শাহানাজ পারভীন, অতিরিক্ত কৃষি অফিসার মরিয়ম আহম্মেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশনসহ বিভিন্ন ইউনিয়নের কৃষি উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin